টাঙ্গাইলের ভূঞাপুরের জগৎকুড়ায় হামলায় ক্ষতিগ্রস্থ ৩৪টি পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার পরিষদের সামনে এ সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সহায়তা হিসেবে তিনটি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা, সাতটি পরিবারে সাড়ে সাত হাজার টাকা এবং ২৪ পরিবারে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।



