কুড়িগ্রামের রৌমারীতে পানি থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কুড়ার পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাওয়াইর গ্রামের গ্রাম পুলিশ মো: হাফিজুর রহমান কুড়ার পাড় এলাকায় পানিতে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত নারীর পরিচয় জানা যায়নি। কিভাবে ওই নারীর পানিতে পড়ে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল কবির ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কাউসার আলী বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।’



