গলাচিপায় সাঁকো থেকে পানিতে পড়ে যুবকের মৃত্যু

মামুন সকালে সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে যায়। পরে পাঁচ ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা হয়।

হারুন অর রশিদ, গলাচিপা (পটুয়াখালী)

Location :

Galachipa
ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপায় সাঁকো থেকে পানিতে পড়ে মো: মামুন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়ি-বাহেরচর খালে এ ঘটনা ঘটে।

মামুন ওই এলাকার মো: আলমগীর ঢালীর ছেলে।

আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কাশেম জানান, মামুন সকাল সাড়ে ৬টার দিকে দড়ি-বাহেরচর এলাকার আল-আকসা জামে মসজিদের সামনের খালে সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচ ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।