ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে নাগরপুর থেকে বরংগাইল বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা লেগে আশিক (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু আলামিন (৩২) ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ঘিওর-বরংগাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর থানার মামুদনগর ইউনিয়নের কাটিগ্রামের মওলা মিয়ার ছেলে এবং কলিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীর ছিলেন। আহত আলামিন ঝিনাইদহের শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে। তারা পেশায় টাইলস মিস্ত্রি। কাজের সুবাদে তারা দীর্ঘদিনের বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে নাগরপুর থেকে বরংগাইল বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়। এতে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই চালক আশিকের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তসহ এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।