চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত চারজনের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী আম্বারাবার দোকানে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে অনুদান তুলে দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোরুল্লা আল মামুন, বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন জামায়াতের আমির মো: শাহাবুদ্দিন, সেক্রেটারি মো: সাইদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (১৩ মার্চ) মধ্য রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান, ৩টি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্তরা হলেন— ব্যবসায়ী নুরুল হুদা, সিএনজি চালক পলাশ এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালক নুরছাপা, কামরুল ইসলাম ও জামাল উদ্দিন।



