বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) উপজেলা সদরের কোল্ড স্টোরে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা -২০ ধামরাই আসনের এমপি ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি রকিবুর রহমান ফরহাদ , ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম মাস্টার, যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ রবিন, দপ্তর সম্পাদক মিকাইল হোসেন, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি ডলি আক্তার,পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার,সাংগঠনি কসম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার ও শ্রমিক দলের সভাপতি দুলাল খান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।



