দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) তাকে আটক দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ফরিদুলের বাড়িতে বেশ কিছু লোক জমায়েত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরে ১৯৮০ সালের বিস্ফোরক আইনে মামলাপূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।



