রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রেলওয়ে মাঠে আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আছরের পর মিছিল হবার কথা থাকলেও বিকাল ৩টায় রাজবাড়ী রেলওয়ে মাঠ জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের (বিআরইএল) কেন্দ্রীয় কমিটির সেক্রটারি মো: আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাঁড়িপাল্লার রাজরাড়ী-১ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের নেতৃত্ব পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সংসদে জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত, আন্দোলন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে। গণমানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির মাওলানা সাইয়েদ আহমেদ, ভারপ্রাপ্ত সদর উপজেলা আমির অধ্যাপক হেলাল উদ্দিন, জেলা সেক্রেটারি মো: আলিমুজ্জামান, পৌর আমির ডা: হাফিজুর রহমানসহ দলটির জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।



