রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মার সাড়ে উনত্রিশ কেজি ওজনের একটি কাতল মাছ ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে জয়দেব হলদার মাছটি বিক্রি করতে ডাকে উঠান। ডাকে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২১৫০ টাকা কেজি দরে ৬২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পরে ওই মাছটির ছবি ভিডিও করে চান্দু মোল্লা তা ফেসবুকে আপলোড দিলে ঢাকার এক শিল্পপতি মাছটি কিনে নেন।
জয়দেব হলদার জানান, প্রতি রাতেই তারা দৌলতদিয়া ঘাট পয়েন্টে নদীতে জাল, দড়ি ফেলে ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন অপেক্ষা করেও কোনো মাছ পান না। কিন্তু অন্য পেশা না থাকায় তাদের জাল দড়ি ও নৌকা নিয়ে নদীতেই থাকতে হয়। তবে সেই অপেক্ষার পালা শেষ হয়। সোমবার রাতে বেড়জাল ফেলে মাছ ধরতে অপেক্ষারত থাকা অবস্থায় ঘাটের কননেশনা মোহনায় সকালে জালে এই ৩০ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পড়ে।



