চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল

ভোলার চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশনের খানদানি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

ভোলার চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশনের খানদানি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমারদেশ প্রতিনিধি মো: লোকমান হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন ও নির্বাহী সদস্য দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক রেজাউল হাসান ইমরান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক আজকালের প্রতিনিধি শহিদুল ইসলাম দুলাল,দৈনিক যুগান্তর ভোলা দক্ষিণ প্রতিনিধি আমির হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো: সোহেব চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো: আমিনুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল শিকদার, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল সবুজ, বরিশাল বানী প্রতিনিধি আলমগীর হোসেন টিপু, শীর্ষ নিউজ ডটকমের প্রতিনিধি মো: জুলকার নাঈম, এনপিবি নিউজের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো: নুরনবী, এনটিভি’র প্রতিনিধি ইসরাফিল নাঈম, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মো: ফুয়াদ, আজকের ভোলা প্রতিনিধি মো: সফিউল্লাহ সফি, মানব সময় প্রতিনিধি সফিকুল ইসলাম, চ্যানেল ভোলা প্রতিনিধি মো: নোমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে এবং চরফ্যাশন প্রেস ক্লাবের অসুস্থ প্রবীণ ২ সাংবাদিকদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।