সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

মামলার তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, ৫ আগস্ট অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকার গেন্ডা ব্রীজ সংলগ্ন স্থান থেকে প্রথমে অভিযুক্ত হোসেন আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gaibandha
সাদুল্লাপুর থানার অপহরণ মামলায় আসামিকে গ্রেফতার করা হয়
সাদুল্লাপুর থানার অপহরণ মামলায় আসামিকে গ্রেফতার করা হয় |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে ঢাকার সাভার এলাকায় উদ্ধার করেছে পুলিশ। একইসাথে অপহরণের ঘটনায় অভিযুক্ত হোসেন আলীকে (১৮) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া হোসেন আলী উপজেলার চকভগবানপুর গ্রামের মরহুম মুছা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত হোসেন আলী স্থানীয় দৌলতপুর গ্রামের অস্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে গত ৬ জানুয়ারি কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়।