বিস্ফোরণ ও অস্ত্র মামলার আসামি যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল (৩৬) গ্রেফতার।

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
বিস্ফোরণ ও অস্ত্র মামলার আসামি যুবলীগ নেতা রাসেল গ্রেফতার
বিস্ফোরণ ও অস্ত্র মামলার আসামি যুবলীগ নেতা রাসেল গ্রেফতার |নয়া দিগন্ত

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল (৩৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শেখ রাসেল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডুরিয়ারভিটা মধ্যপাড়া এলাকার মো: সাহেব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর একটি বিক্ষোভ মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, শেখ রাসেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।