নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন লোহাগড়া পৌর বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ও লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সমাজ সেবক মো: ফারুক শেখ।
শুক্রবার (২০ মার্চ) লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় ৮ নম্বর ওয়ার্ডের রামপুর, কচুবাড়িয়া,সিংগা মশাঘুনি গ্রামের প্রায় ২শ’৫০ জন অসহায় পুরুষদেরকে লুঙ্গি উপহার দেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের প্রিয় নেতা লোহাগড়া পৌরসভার সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান সান্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ও দাবি জানান ফারুক শেখ।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে দলের নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মশিয়ার রহমান সান্টুকে বহিষ্কার করেন দলের হাই কমান্ড।
ফারুক শেখ আরো বলেন, আজ আমার মন ভালো নেই, গত ঈদে আমার ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমায় চিনি দুধ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। আমাকে সেই কাজে সহযোগিতা করেছিলো আমার নেতা লোহাগড়া পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু। আজ সে দল থেকে বহিষ্কৃত। যার কারণে আজ আমার ৮ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে বেশি কিছু দিতে পারলাম না।
আমি আশাবাদী আগামী ঈদের আগেই আমার প্রিয় নেতা মশিয়ার রহমান সান্টু র বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে ইনশাআল্লাহ। তখন আমার ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে আরো বড় পরিসরে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করতে পারবো ইনশাআল্লাহ।
ঈদ উপহার পেয়ে স্থানীয়রা জানান, আমাদের ৮ নম্বর ওয়ার্ড থেকে মো: ফারুক শেখ প্রতি বছর আমাদের ঈদ উপহার দিয়ে থাকে, এবার ও আমরা ঈদ উপহার পেয়ে ভীষণ ভাবে খুশি। আমরা আগামীতে ফারুক শেখকে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই। ফারুক শেখের দানের হাত যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। তিনি যেন সব সময় সুখে দুখে আমাদের পাশে থাকেন এটাই আমাদের প্রত্যাশা।



