বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেয়া হবে : জয়নাল আবেদীন

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Location :

Sylhet
পথসভায় বক্তব্য রাখছেন জয়নাল আবেদীন
পথসভায় বক্তব্য রাখছেন জয়নাল আবেদীন |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেট ৪-আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন, ‘বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেয়া হবে। জনগণের পাওয়া জনগণকে বুঝিয়ে দেয়া হবে, গরীবের ওপর ধনীর শোষণ, অত্যাচার ধমন নিপীড়ন বন্ধ ও সমাজে আদল প্রতিষ্ঠা করা হবে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়ন ১১ দলীয় জোটের উদ্যোগ দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১১ দলীয় জোট বিজয়ী হলে দুর্নীতি ও সন্ত্রামুক্ত সুখী-সমৃদ্ধশালী একটি দেশ গড়ব। বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব, বৃহত্তর জৈন্তিয়ার মহাল সামিল জলকর ফিরে এনে জনগণের হাতে তুলে দেব। শিক্ষা চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব দেব।’

এলাকার বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলীর সভাপতিত্বে ও ডাক্তার আজিজুর রহমান আজিজের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা জামায়াতের নায়বে আমির মাওলানা ফয়েজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল, ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক ও সেক্রেটারি সেলিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী কালা, ব্যবসায়ী আব্দুর রহিম রাজা, ইসলাম উদ্দিন মেম্বার, খলিল আহমদ, ছয়দুর রহমান, আতাউর রহমান, নাসির উদ্দিন, রইছ উদ্দিন প্রমুখ।