পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি সাড়ে ৩ ঘণ্টা পর চালু

ঘন কুয়াশার কারণে ভোররাতে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে
ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে |ইন্টারনেট

সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

আজ রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে ভোররাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরো জানান, তিনটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, গোলাম মওলা এবং বনলোটা পাটুরিয়া ঘাটে আটকা পড়ে এবং ছয়টি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঢাকা, ভাইগার, শাহ কেরামত আলী, শাহ মোকদুম ও হাসনা হেনা দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে।

সূত্র জানায়, ঘন কুয়াশা কেটে যাওয়ার পর আজ সকাল ৭টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এখন সমস্ত ফেরি সম্পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করছে।