চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে আম খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে শহিদুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের পশ্চিম পাড়ায় নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম ওই গ্রামের মরহুম বদর উদ্দিন মন্ডলের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম।
এ সময় অসাবধানতাবশত আমের অংশ তার শ্বাসনালীতে আটকে যায়। এতে মুহূর্তের মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং ছটফট করতে করতে তিনি নিজ বাড়িতেই মারা যান।



