মদনে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, স্ত্রী অন্তঃসত্ত্বা

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘বজ্রপাতে রাজিবের মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারিভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।’

Location :

Netrokona
নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশের হাওরে এ ঘটনা ঘটে।

রাজিব মিয়া জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজিব বাড়ির কাছেই গণেশের হাওরে বাইর/দোয়ারি থেকে মাছ তুলতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজিবের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের আট সদস্যের মধ্যে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি ভয়াবহ অসহায় অবস্থায় পড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘বজ্রপাতে রাজিবের মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারিভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।’