গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফাহাদ শেখ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) পাগলা-ত্রিমোহনী সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফাহাদ শেখ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) পাগলা-ত্রিমোহনী সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের বাড়ি উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিমপাড়া গ্রামে। সে ওই গ্রামের সেলিম শেখের দ্বিতীয় ছেলে।

জানা যায়, ফাহাদ শেখ সকালে ময়মনসিংহ উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে অটো যোগে যাওয়া পথে পাগলা-ত্রিমোহনী সড়কের কদমতলী এলাকায় একটি ট্রাকে সাথে অটো দুর্ঘটনার ঘটনাস্থলেই সে মারা যায়।

পাগলা থানার ওসি মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক। ঘটনাটি আইনি প্রক্রিয়া চলছে।’