আড়াইহাজারে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

দুই শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসে। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে দুই ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এ সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে
পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— রুপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের দুই ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসে। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে দুই ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এ সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো: মোশাররফ হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেয়া হয়েছে।