শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামাল মিয়া গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান।

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Shaistagonj
বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তির লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ
বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তির লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ |নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো: জামাল মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল মিয়া গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়। তার ডান হাতের কিছু অংশ আগুনে পুড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে স্থানীয় লোকজন বিদ্যুতিক খুঁটির নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে হবিগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করে। নিহত জামাল মিয়ার বড় ভাই কামাল মিয়া ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন।

এ সময় পুলিশকে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো: ময়না মিয়া ও মির্জাটুলা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো: মিয়াসহ স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।