গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ায় ঘটনা তদন্তে কমিটি, ১০০ বস্তা উদ্ধার

ক্ষুব্ধ কৃষকরা যেসব সারের বস্তা নিয়ে গিয়েছিল তার মধ্য থেকে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার, সার ডিলার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে
পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার, সার ডিলার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের সার ডিলারের গুদামের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে। অন্য সদস্যরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, ক্ষুব্ধ কৃষকরা যেসব সারের বস্তা নিয়ে গিয়েছিল তার মধ্য থেকে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। তদন্ত কমিটিকে সোমবার তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার, সার ডিলার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।