খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলায় অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করেছেন।
রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সাতটি ইউনিয়নের ২০০জন অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট চার লাখ টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘কয়রা-পাইকগাছার উন্নয়নে কোনো বাধা নেই। যে যেভাবে পারেন উন্নয়নের কাজে অংশ নিন। আমি উন্নয়নের কোনো কৃতিত্ব নিতে চাই না। এ অবহেলিত জনপদের মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের খাদেম হিসেবে স্বচ্ছতার সাথে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের বিভিন্ন সেবার তথ্য জনগণের কাছে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। জনগণের ভোটের আমানত রক্ষায় সরকারের সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্যাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মো: মিজানুর রহমান, বাগালী ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ানের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।



