সুন্দরগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Sundarganj
৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান
৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান |নয়া দিগন্ত

‘উদ্ভাবন-নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলা ও ১০ম বিজ্ঞান জাতীয় অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন।

সভায় আরো বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, সুন্দরগঞ্জ আ: মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল হক, সহকারী কমিশনার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার রোমেন পাল, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মনজু, উপজেলা এনসিপির আহ্বায়ক লুৎফর রহমান বকসি, পৌর জামায়াতের আমির একরামুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন ও সদস্যসচিব মিজানুর রহমান নিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন জয়ন্ত কুমার সরকার।