নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
বেগমগঞ্জ থানা
বেগমগঞ্জ থানা |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের মরহুম বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের ভাইয়েরা প্রবাসে থাকেন। শুক্রবার রাতে বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে বেগমগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মৃগী রোগে আক্রান্ত আবুল হোসেন শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। দু’দিন পানিতে থাকায় লাশ ফুলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’