মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাসপাতালে পুলিশের টিম যাচ্ছে৷ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে৷

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন৷

রোববার (২১ ডিসেম্বর) জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন এ তথ্য জানান।

জানা যায়, বেলা ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। এখন পর্যন্ত তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি৷ ধারণা করা হচ্ছে মস্তাননগর হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে তিনি বাড়ি ফিরছিলেন৷ রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত হন৷

প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বয়স্ক মানুষ গাড়ি খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলেন৷ দ্রুত গতির একটি বাস হার্ডব্রেক করলেও নিয়ন্ত্রণ করতে পারেনি৷ বাসের ধাক্কায় রাস্তার পাশে পড়ে যান তিনি৷ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

অপরদিকে আজ সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ণ এলাকায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এ সময় আহত হয়েছেন চারজন৷ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ চারটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বারইয়ারহাটে দুর্ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে যেয়ে বৃদ্ধা নিহত হয়েছে খবর পেয়েছি৷ হাসপাতালে পুলিশের টিম যাচ্ছে৷ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে৷’