হবিগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার

যে স্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয় সেটি ভারত-বাংলাদেশের ১৯৭৮ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরের তিন কিলোমিটার ভেতরে।

এম এ মজিদ, হবিগঞ্জ

Location :

Habiganj
উদ্ধারকৃত অস্ত্র
উদ্ধারকৃত অস্ত্র |নয়া দিগন্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গল থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) ভোররাতে ৫৫ বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতের অস্ত্রগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি পিস্তল, সাতটি ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলি। এসব অস্ত্র সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। যে স্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয় সেটি ভারত-বাংলাদেশের ১৯৭৮ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরের তিন কিলোমিটার ভেতরে। সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গল থেকে ইতোপূর্বে একাধিকবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। তবে অস্ত্র মজুদের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ৫৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্তাররোধে বিজিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। অস্ত্র মজুদ রাখার সাথে জড়িতদের গ্রেফতারে বিজিবি তৎপর রয়েছে।