পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
নিখোঁজ আরাফাত হোসেন
নিখোঁজ আরাফাত হোসেন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়র দশম শ্রেণির শিক্ষার্থী।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সাথে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। সাথে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর স্বজনদের মধ্যে কান্না ও আহাজারি লক্ষ্য করা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি।