বগুড়া সিটির প্রথম প্রশাসক বিএনপি নেতা স্বাধীন

সোমবার রাতে স্থানীয় সরকার বিভাগ তাকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া সিটির প্রথম প্রশাসক স্বাধীন
বগুড়া সিটির প্রথম প্রশাসক স্বাধীন |নয়া দিগন্ত

জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন তিনি। এর আগে সোমবার রাতে স্থানীয় সরকার বিভাগ তাকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

স্বাধীন ইতিপূর্বে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। প্রশাসক নিয়োগের মাধ্যমে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখন স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে একজন যুগ্ম সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান বজ্র ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাংবাদিকদের জানান, দেশের অন্যান্য সিটি করপোরেশনের সাথে বগুড়া সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষসহ বগুড়ার উন্নয়নে আরো পদক্ষেপ দিবে সরকার।