চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দিয়েছেন কৃষকদলের নেতারা।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানীতে এ অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়।
মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আশরাফ উদ্দিন।
এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন বলেন, ‘মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপির নির্দেশনায় আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট লাঘবে এই সহায়তা সামান্য প্রচেষ্টা মাত্র। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।’
এ সময় মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, আবদুর রহিম মিয়াখান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তারি সোহেল, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



