নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থানে ৯ জন শহীদের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আবদুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট এ এস এম সায়েম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ এবং জামায়াত নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



