উলিপুরে নারী-কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের উদ্বোধনী অবহিতকরণ সভা

কুড়িগ্রামের উলিপুরে নারী সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমকে এগিয়ে নিতে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
উলিপুরে নারী-কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের উদ্বোধনী অবহিতকরণ সভা
উলিপুরে নারী-কেন্দ্রিক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের উদ্বোধনী অবহিতকরণ সভা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে নারী সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমকে এগিয়ে নিতে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি), সহযোগিতায় ছিল ইউএন উইমেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মেহেদী হাসান। তিনি তার বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রেবা বেগম, হাতিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুছসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এছাড়া এএফএডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রকল্পের লক্ষ, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জেন্ডার রেস্পন্সিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই উদ্যোগের আওতায় আগামী এক বছর উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে নারীদের ক্ষমতায়ন ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে।