ভালুকায় পুনরায় ভোট গ্রহণের দাবি এনসিপি প্রার্থীর

ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের কারণে ভোট গণনা স্থগিত এবং সংশ্লিষ্ট কেন্দ্র গুলোতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছেন ময়মনসিংহ-১১, ভালুকা আসনে ১১ দলীয় জোট, এনসিপি প্রার্থী (শাপলাকলি) ডা: জাহিদুর রহমান।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকায় পুনরায় ভোট গ্রহণের দাবি এনসিপি প্রার্থীর
ভালুকায় পুনরায় ভোট গ্রহণের দাবি এনসিপি প্রার্থীর |নয়া দিগন্ত

ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের কারণে ভোট গণনা স্থগিত এবং সংশ্লিষ্ট কেন্দ্র গুলোতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছেন ময়মনসিংহ-১১, ভালুকা আসনে ১১ দলীয় জোট, এনসিপি প্রার্থী (শাপলাকলি) ডা: জাহিদুর রহমান।

তিনি বলেন, এই আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের দ্বারা ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি এবং আমার নির্বাচনী অ্যাজেন্ট ও সাধারণ ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিশেষ করে, ভোট চলাকালীন সময়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।

তাই তিনি ভোট চলাকালীন সময়ে দুপুর সাড়ে ৩টার সময় তার অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে লাইভ করে সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন এবং সহকারী রির্টানিং কর্মকর্তা বরাবর ভোট গণনা স্থগিত এবং সংশ্লিষ্ট কেন্দ্র গুলোতে পুনরায় ভোট গ্রহণের আবেদন করেছেন।