লালপুরে কীটনাশক স্প্রে মেশিন ও ফুটবল বিতরণ

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্ত সিআইসি প্রকল্পের আওতায় ২ লাখ টাকা ব্যয়ে প্রান্তিক চাষীদের মাঝে স্প্রে মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুরে কীটনাশক স্প্রে মেশিন ও ফুটবল বিতরণ
লালপুরে কীটনাশক স্প্রে মেশিন ও ফুটবল বিতরণ |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব উদ্বৃত্ত সিআইসি প্রকল্পের আওতায় ২ লাখ টাকা ব্যয়ে প্রান্তিক চাষীদের মাঝে স্প্রে মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) লালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।

সামগ্রীর মধ্যে ৩৫টি কীটনাশক স্প্রে মেশিন ও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে ৯০টি ফুটবল বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কৃষক, জনপ্রতিনিধি, পরিষদের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।