কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল

‘রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল
ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) কুমিল্লা নগরের ফানটাউন কনভেনশন সেন্টারে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার সভাপতি ডা: জহির উদ্দীন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে রোগীর চিকিৎসা করা। খেয়াল রাখতে হবে রোগীর চিকিৎসা করতে গিয়ে রোগী যাতে ক্ষতিগ্রস্থ না হয়।’

তিনি আরো বলেন, ‘রমযান মাস কোরআন নাযিলের মাস। কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে।’

ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মো: মোছলেহ উদ্দিন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক ডা: জিয়াউল হক, কুমিল্লা সেন্ট্রাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: সফিকুর রহমান পাটোয়ারী, ন্যাশনাল ডক্টরস ফোরাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: ফজলুল হক লিটন, ডা: শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা: জহিরুল আলম ও ডা: জুয়েল রানা। ইফতার মাহফিলে কুমিল্লার বিপুল সংখ্যক চিকিৎসক অংশগ্রহণ করেন।