হবিগঞ্জের মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রহিমকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাঈদ গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



