গলাচিপায় তিন কৃষককে মারধর করে পাঁচটি গরু ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতের দল।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে পানপট্টির চর নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা গেছে, উপজেলার পানপট্টি মৌজার চর এলাকায় মঙ্গলবার রাতে ডাকাতের দল বিভিন্ন গোয়াল ঘর থেকে ১৮টি গরু দড়ি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় দিলমোহাম্মদ বারী , হামিরুল ইসলাম ও সেলিমকে কাপড় দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা। পরে পানপট্টি নিবাসী মাসুম বিল্লাহর চারটি গরু ও হামিরুলের একটি গরু ট্রলার যোগে নিয়ে যান তারা।
স্থানীয়দের ধারণা গরুগুলোর দাম আনুমানিক সাড়ে চার লাখ টাকা।
থানার অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



