হোসেনপুরের ৩২ মাদরাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ

প্রতিটি কার্টুনে আট কেজি করে মোট ১৩৬ কেজি খেজুর ছিল। খেজুরগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও মসজিদে বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
হোসেনপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে খেজুর বিতরণ
হোসেনপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে খেজুর বিতরণ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরের ৩২ মাদরাসা, এতিমখানা ও মসজিদে সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে উপহার হিসেবে পাঠানো খেজুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ও গত মঙ্গলবার হোসেনপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব খেজুর আনুষ্ঠানিকভাবে মাদরাসা, এতিমখানা ও মসজিদ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম জানান, হোসেনপুরের ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য উপহার হিসেবে পাওয়া মোট ১৭ কার্টুন খেজুর বিতরণ করা হয়। যার প্রতিটি কার্টুনে আট কেজি করে মোট ১৩৬ কেজি খেজুর ছিল। খেজুরগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও মসজিদে ইফতার সামগ্রী হিসেবে বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়।

মোহসী মাসনাদ জানান, পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় মানুষদের ইফতারের কথা বিবেচনা করে সৌদি আরবের পক্ষ থেকে এসব খেজুর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যথাযথভাবে বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও মসজিদে পৌঁছে দেয়া হয়েছে। উন্নত মানের এসব খেজুর পেয়ে মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, এ ধরনের মানবিক সহায়তা সমাজের অসহায় ও এতিম শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ জুগিয়েছে। তাই মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা সৌদি সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।