নালিতাবাড়ীতে বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন

চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে দুই হাজার আট শ’ ২৯ মেট্রিক টন ধান ও দুই হাজার ছয় শ’ ৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Location :

Nalitabari
ফিতা কেটে বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ফিতা কেটে বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন |নয়া দিগন্ত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। প্রধান অতিথি ফিতা কেটে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা দেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে দুই হাজার আট শ’ ২৯ মেট্রিক টন ধান ও দুই হাজার ছয় শ’ ৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা ও প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন ভিপি, উপজেলা বিআরডিবি নালিতাবাড়ীর চেয়ারম্যান এম এ রায়হান, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।