বিদেশী শাড়ী ও কসমেটিক্স দেখালেও প্রমাণ দেখাতে ব্যর্থ

রংপুরে ৪টি ব্যান্ডের আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা

বিদেশী শাড়ী ও কসমেটিক্স বিক্রি করলেও প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় রংপুর মহানরগরীর ব্যান্ড আউটলেট নিশাত বেনারসি, রয়ালটি, ভিনটেজ ওয়ার্ল্ড ও টপটেনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার পরিষদের ভ্রাম্যমান আদালত।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে ৪টি ব্যান্ডের আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা
রংপুরে ৪টি ব্যান্ডের আউটলেটকে দেড় লাখ টাকা জরিমানা |নয়া দিগন্ত

বিদেশী শাড়ী ও কসমেটিক্স বিক্রি করলেও প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় রংপুর মহানরগরীর ব্যান্ড আউটলেট নিশাত বেনারসি, রয়ালটি, ভিনটেজ ওয়ার্ল্ড ও টপটেনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার পরিষদের ভ্রাম্যমান আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জরিমানা করে সংস্থাটি। অভিযানে সহযোগিতা করে র্যা ব-১৩।

জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম জানান, আমাদের কাছে তথ্য ছিল নগরীর নামীদামি আইটলেট ও ব্যান্ডের দোকানগুলেতে অবৈধভাবে আমদানি করা বিদেশী পণ্য বেশি দামে বিক্রি করে গ্রাহকদের প্রতারিতকরা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান চালিয়ে হাতেনাতে তার প্রমাণ পাই। এরই প্রেক্ষিতে নগরীর নিশাত বেনারসীর ভারতীয় শাড়ী বিক্রি করলেও তার ডকুমেন্ট না থাকায় ২০ হাজার, প্রমাণপত্র ছাড়া বিদেশী কসমেটিক্স বিক্রি করায় রয়ালটি মেগামলকে ৩০ হাজার, টপটেন এবং ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার করে জরিমানা করে তাদের সতর্ক করা হয়েছে।

ভোক্তার এই কর্মকর্তা জানান, আমাদের কাছে আরো বিভিন্ন তথ্য আছে। আমরা অভিযান অব্যাহত রাখবো। কাউকেই ছাড় দেয়া হবে না। যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করা হবে।