গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন বিজয়ী

১২৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন এক লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliganj
বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন
বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন |নয়া দিগন্ত

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ আসনে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। ১২৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন এক লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার শহিদ ময়েজ উদ্দিন অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম।

গাজীপুর-৫ নির্বাচনী আসন কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, সাতটি ইউনিয়ন, গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল ইউনিয়নের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের ভোটার তিন লাখ ৫৪ হাজার ৬৪৩ জন।