দর্শনায় পুলিশের ঝটিকা অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
দর্শনায় পুলিশের ঝটিকা অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার
দর্শনায় পুলিশের ঝটিকা অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই দিন দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন— দর্শনা থানাধীন পৌর শহরের শান্তিপাড়া এলাকার টুকু মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম মিয়া (৪৭), একই এলাকার ফারুক হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭), সীমান্তবর্তী জয়নগর গ্রামের আজাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক কারবারি মাগরিব হোসেন (৪০) ও একই গ্রামের আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে মারুফ হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দর্শনা পৌরসভার শান্তিপাড়া এলাকায় ও সীমান্তবর্তী জয়নগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।