সঠিক সময়ে অফিসে অনুপস্থিত

সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, বিভাগীয় মামলার প্রস্তুতি

‘সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ভূমি অফিস তালাবন্ধ, বাইরে বসে আছেন প্রতিমন্ত্রী
ভূমি অফিস তালাবন্ধ, বাইরে বসে আছেন প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বুধবার (৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় অফিসের তিন কর্মকর্তাকে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

ওই তিন কর্মকর্তা হলেন— সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো: নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো: ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী।

নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন, কর্মকর্তারা অন্যত্র বদলি হওয়ায় অফিস ফাঁকা। এসিল্যান্ড অফিসের নাজির মো: জান্নাতুল অফিসে বসে আছেন নতুন যেসব কর্মকর্তা যোগদান করবেন তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবির বলেন, ‘সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’