গাংনীতে বেশি দামে ডিজেল বিক্রি, অর্থদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজলো নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ অর্থদণ্ড প্রদান করেন।

ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
মেহেরপুরের ম্যাপ
মেহেরপুরের ম্যাপ |ফাইল ছবি

মেহেরপুরের গাংনী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অপরাধে বজলু ট্রেডার্সের মালিক বজলু মিয়াকে তিন হাজার টাকা জরমিানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত প্রায় ২০০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজলো নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।

মেহেরপুর শহরের জাকির ট্রেডার্স থেকে ১১৫ টাকা লিটার দরে ডিজেল কিনেছিলেন বলে দাবি করেন বজলু মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে গাংনী শহরের মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে বজলু ট্রেডার্স-এর মালিক বজলু মিয়া প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করছিলেন। বজলু মিয়া বিপিসিরি এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন। তবে সরকারি মূল্যের চেয়ে বেশি দরে বিক্রি করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বজলু মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, প্রতি লিটার ডিজেলের সরকারি দর ১০১ টাকা। এই দরে উপস্থিত কৃষকদরে মাঝে ২০০০ লিটার ডিজেল বিক্রি করে দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের র্কমকাণ্ড করলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাকে হুশিয়ার করা হয়েছে।