রূপগঞ্জে চোরাই মোবাইলসহ ২ যুবক গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
চোরাই মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে
চোরাই মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে |নয়া দিগন্ত

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের প্রাইম স্টিল মিলের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মরহুম ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার গোবরাপাড়া এলাকার নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ৫৪টি মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’