বগুড়ার মহিষবাথানে জামায়াতের প্যান্ডেলে বিএনপির হামলায় আহত ৫, নিখোঁজ ১

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের সহযোগিতার জন্য স্থাপিত জামায়াতের প্যান্ডেলে সশস্ত্র হামলা করেছে বিএনপি।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ার মহিষবাথানে জামায়াতের প্যান্ডেলে বিএনপির হামলায় আহত ৫,  নিখোঁজ ১
বগুড়ার মহিষবাথানে জামায়াতের প্যান্ডেলে বিএনপির হামলায় আহত ৫, নিখোঁজ ১ |নয়া দিগন্ত

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের সহযোগিতার জন্য স্থাপিত জামায়াতের প্যান্ডেলে সশস্ত্র হামলা করেছে বিএনপি। তারা প্যান্ডেল ভাংচুর করে চয়ার, টেবিল ছিনতাই করে নিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বিএনপি কর্মীদের হামলায় সাইফুল ইসলাম নামের এক জামায়াত কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা মাহফুজার রহমান নামের এক জামায়াত কর্মীকে তুলে নিয়ে গেছে বলে স্থানীয় জামায়াতের নেতারা জানিয়েছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।

সন্ত্রাসী হামলার পর ভোট কেন্দ্রে আতংক ছড়িয়ে পড়ে। ভোটাররা প্রাণের ভয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে গেলেও কেন্দ্রের পরিবেশ ফেরাতে কোনো উদ্যোগ না নিয়েই ঘটনাস্থল তাগ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে বিএনপির হামলাকারীরা পালিয়ে যায়। এরপর ভোটাররা আবারো কেন্দ্রে আসতে শুরু করেছে। তবে, সেনা সদস্যরা চলে যাওয়ার পর সন্ত্রাসীরা আবারো হামলা করতে পারে বলে ভোটাররা আশঙ্কা করছেন।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, মহিলা ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন, হিজড়া ১০ জন। পোস্টাল ব্যালটে প্রবাসীরা নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৪ জন।

মোট ভোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি।