সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

বুধবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেন। এসময় তাদের কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়।

সেকান্দার আলী, মোংলা (বাগেরহাট)

Location :

Mongla
ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ
ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ |নয়া দিগন্ত

সুন্দরবনের ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র ও গোলাবারদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এসময় তাদের কাছে জিম্বি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আত্মসমর্পণকারীরা হলেন বাগেরহাট জেলার মোংলা থানার আলামিন হোসেন (৪০), সাতক্ষীরা জেলার তালা থানার তৈবুর রহমান (২৪) ও খুলনার জেলার কয়রা থানার বাসিন্দা মনিরুজ্জামান মামুন (২০)। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের সাধারণ জেলে, বাওয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে, বুধবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের শরনখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর তিনজন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এসময় তারা দু’টি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি জমা দেন। এছাড়াও ডাকাত সদস্যদের কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়।

জব্দ অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ কার্যব্যবস্থা নেয়া এবং উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।