হঠাৎ পাসপোর্ট অফিস পরিদর্শনে এমপি জাহান্দার আলী মিয়া

পরিদর্শনকালে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকেও সরাসরি খোঁজ নেন সংসদ সদস্য। কাজ করতে গিয়ে তাদের কোনো ধরনের হয়রানি, ঘুষ বা অনিয়মের শিকার হতে হচ্ছে কি না—সে বিষয়েও জানতে চান তিনি।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
পাসপোর্ট অফিস পরিদর্শন করছেন এমপি
পাসপোর্ট অফিস পরিদর্শন করছেন এমপি |নয়া দিগন্ত

বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের কথা শুনে হঠাৎ করেই মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে যান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

সোমবার (১৬ মার্চ) কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তিনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় অফিসের বিভিন্ন শাখা পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকেও সরাসরি খোঁজ নেন সংসদ সদস্য। কাজ করতে গিয়ে তাদের কোনো ধরনের হয়রানি, ঘুষ বা অনিয়মের শিকার হতে হচ্ছে কি না—সে বিষয়েও জানতে চান তিনি।

এ সময় উপস্থিত সেবা নিতে আসা কয়েকজন নাগরিক তাদের অভিজ্ঞতার কথা এমপির কাছে তুলে ধরেন। অনিয়ম বা দালালচক্রের কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জাহান্দার আলী মিয়া।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সরকারি সেবা পেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করাই লক্ষ্য।’

কোনো কর্মকর্তা বা কর্মচারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানায়, পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এমপির এমন পরিদর্শনে পাসপোর্ট অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে তারা আশা করছেন।

শাহাদাত হোসেন জুয়েল।