বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার সকালে সিয়াম বাড়ির পাশে খেলছিল। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ততায় পড়ে যায়। এর মধ্যে খেলার ছলে শিশু সিয়াম বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার সোনাইসার গ্রামে পুকুরের পানিতে ডুবে সিয়াম (আড়াই বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

নিহত শিশু সিয়াম উপজেলার ষোলনল ইউনিয়নের সোনাইসার গ্রামের তানজিন বেগের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সিরাজ চৌধুরী ও জামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিয়াম বাড়ির পাশে খেলছিল। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ততায় পড়ে যায়। এর মধ্যে খেলার ছলে শিশু সিয়াম বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায় বেলা ১১টার দিকে শিশু সিয়ামকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে।

পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী সোহেল শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।