পতেঙ্গায় বিপুল পরিমাণ বিয়ারসহ ২ মাদককারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজন মাদককারবারিকে আটক করা হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
আটক মাদক
আটক মাদক |নয়া দিগন্ত

চট্টগ্রামের পতেঙ্গা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের সদস্যরা।

শনিবার (৩০ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিয়ারসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার অপরাহ্নে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজন মাদককারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ছয় হাজার ২০ টাকা, তিনটি মোবাইল ফোন ও মাদকবহনকারী সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশি বিয়ার ও অন্যান্য আলামত এবং আটককৃত মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।