নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার জামায়াতে ইসলামীর অফিসে পৌরসভার নয়টি ওয়ার্ডের গরিব ও অসহায় নারী-পুরুষদের মাঝে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক ও নাটোর জেলার সাবেক ছাত্রশিবির সভাপতি মো: আফতাব আলী।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো: মামুনুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো: আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আশরাফুল ইসলাম, শ্রমিক কল্যাণের নলডাঙ্গা পৌরসভার সভাপতি মো: সাইফুল ইসলামসহ প্রমুখ।



